কর্মক্ষেত্র হোক কিংবা ব্যক্তিগত জীবন—অনেকেই অন্যকে ‘না’ বলতে অস্বস্তি বোধ করেন। নিজের সামর্থ্য বা ইচ্ছা না থাকলেও অন্যের মন রক্ষায় নানা দায়িত্ব কাঁধে তুলে নেন। কিন্তু সব সময় অন্যের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় না। কোনো কাজে অপারগতা প্রকাশের পর অনেকের মধ্যেই অপরাধবোধ তৈরি হয়। মনে হতে থাকে, কাউকে হয়তো কষ্ট দিলেন কিংবা নিজের আচরণে ভুল করলেন।

মনোবিদদের মতে, অন্যকে হতাশ করার ভয় এবং সবার কাছে ভালো মানুষ হিসেবে গ্রহণযোগ্য থাকার আকাঙ্ক্ষা থেকেই এমন অনুভূতির জন্ম হয়। তবে অন্যের মন জোগাতে গিয়ে নিজের প্রয়োজন ও সীমাবদ্ধতাকে উপেক্ষা করা দীর্ঘমেয়াদে মানসিক চাপ বাড়াতে পারে। এ বিষয়ে ‘এই সময়’-এর এক প্রতিবেদনে কিছু কারণ ও করণীয় তুলে ধরা হয়েছে।

কেন ‘না’ বলতে অপরাধবোধ হয়?

প্রত্যাখ্যান ও সম্পর্ক নষ্ট হওয়ার ভয়: অনেকের ধারণা, কাউকে ‘না’ বললে তিনি স্বার্থপর হিসেবে বিবেচিত হবেন। এতে অপর ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে—এমন আশঙ্কাও কাজ করে।

সব সময় ভালো মানুষ হওয়ার চাপ: সামাজিক ধারণা অনুযায়ী, ভালো মানুষ মানেই অন্যের প্রয়োজনে সব সময় পাশে থাকা। এই প্রত্যাশা পূরণ করতে গিয়ে অনেকে নিজের সামর্থ্যের বাইরে দায়িত্ব নিতে বাধ্য হন।

অন্যের অসন্তোষকে নিজের ভুল মনে করা: আপনার সিদ্ধান্তে কেউ হতাশ বা অসন্তুষ্ট হলে সেটিকে অনেকেই নিজের ব্যর্থতা হিসেবে দেখেন। অথচ অন্য কারও মন খারাপ হওয়া মানেই আপনার সিদ্ধান্ত ভুল—এমন নয়।

অপরাধবোধ কাটিয়ে উঠবেন যেভাবে

সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন: কেউ কোনো কাজের দায়িত্ব দিতে চাইলে সঙ্গে সঙ্গে সম্মতি দেবেন না। কাজটি করার মতো সময়, সামর্থ্য ও আগ্রহ আপনার আছে কি না, তা ভেবে দেখুন।

নম্রভাবে অপারগতা জানান: ‘না’ বলার জন্য দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। সংক্ষেপে ও ভদ্রভাবে বলতে পারেন, ‘দুঃখিত, এই মুহূর্তে কাজটি আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না।’

নিজেকে প্রশ্ন করুন: অপরাধবোধ তৈরি হলে ভাবুন, আপনি কি সত্যিই কোনো অন্যায় করেছেন, নাকি অন্য কেউ হতাশ হতে পারেন—শুধু এই আশঙ্কা থেকেই খারাপ লাগছে?

অন্যের অসন্তুষ্টি মেনে নিন: সবাই আপনার সিদ্ধান্তে খুশি হবেন না—এটি স্বাভাবিক। অন্য কারও আপত্তি বা হতাশা মানেই আপনি ভুল করেছেন, এমনটা ভাবার কারণ নেই।

নিজের সীমারেখা নির্ধারণ করুন: ব্যক্তিগত সময়, পছন্দ ও সামর্থ্যকে গুরুত্ব দিন। প্রয়োজনের অতিরিক্ত দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকুন। কোনো সিদ্ধান্ত জানাতে সময় প্রয়োজন হলে সেটিও স্পষ্ট করে বলুন।

সব পরিস্থিতিতে সরাসরি ‘না’ বলা সহজ নয়। তবে নিজের সীমাবদ্ধতা বুঝে সততার সঙ্গে সিদ্ধান্ত জানানো একটি প্রয়োজনীয় অভ্যাস। এতে অন্যের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি নিজের মানসিক স্বস্তিও রক্ষা করা সম্ভব। তবে ‘না’ বলার পর অপরাধবোধ যদি দৈনন্দিন জীবন বা সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলে, তাহলে পেশাদার কাউন্সেলরের সহায়তা নেওয়া যেতে পারে।

কর্মক্ষেত্র হোক কিংবা ব্যক্তিগত জীবন—অনেকেই অন্যকে ‘না’ বলতে অস্বস্তি বোধ করেন। নিজের সামর্থ্য বা ইচ্ছা না থাকলেও অন্যের মন রক্ষায় নানা দায়িত্ব কাঁধে তুলে নেন। কিন্তু সব সময় অন্যের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় না। কোনো কাজে অপারগতা প্রকাশের পর অনেকের মধ্যেই অপরাধবোধ তৈরি হয়। মনে হতে থাকে, কাউকে হয়তো কষ্ট দিলেন কিংবা নিজের আচরণে ভুল করলেন।

মনোবিদদের মতে, অন্যকে হতাশ করার ভয় এবং সবার কাছে ভালো মানুষ হিসেবে গ্রহণযোগ্য থাকার আকাঙ্ক্ষা থেকেই এমন অনুভূতির জন্ম হয়। তবে অন্যের মন জোগাতে গিয়ে নিজের প্রয়োজন ও সীমাবদ্ধতাকে উপেক্ষা করা দীর্ঘমেয়াদে মানসিক চাপ বাড়াতে পারে। এ বিষয়ে ‘এই সময়’-এর এক প্রতিবেদনে কিছু কারণ ও করণীয় তুলে ধরা হয়েছে।

**কেন ‘না’ বলতে অপরাধবোধ হয়?**

**প্রত্যাখ্যান ও সম্পর্ক নষ্ট হওয়ার ভয়:** অনেকের ধারণা, কাউকে ‘না’ বললে তিনি স্বার্থপর হিসেবে বিবেচিত হবেন। এতে অপর ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে—এমন আশঙ্কাও কাজ করে।

**সব সময় ভালো মানুষ হওয়ার চাপ:** সামাজিক ধারণা অনুযায়ী, ভালো মানুষ মানেই অন্যের প্রয়োজনে সব সময় পাশে থাকা। এই প্রত্যাশা পূরণ করতে গিয়ে অনেকে নিজের সামর্থ্যের বাইরে দায়িত্ব নিতে বাধ্য হন।

**অন্যের অসন্তোষকে নিজের ভুল মনে করা:** আপনার সিদ্ধান্তে কেউ হতাশ বা অসন্তুষ্ট হলে সেটিকে অনেকেই নিজের ব্যর্থতা হিসেবে দেখেন। অথচ অন্য কারও মন খারাপ হওয়া মানেই আপনার সিদ্ধান্ত ভুল—এমন নয়।

**অপরাধবোধ কাটিয়ে উঠবেন যেভাবে**

**সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন:** কেউ কোনো কাজের দায়িত্ব দিতে চাইলে সঙ্গে সঙ্গে সম্মতি দেবেন না। কাজটি করার মতো সময়, সামর্থ্য ও আগ্রহ আপনার আছে কি না, তা ভেবে দেখুন।

**নম্রভাবে অপারগতা জানান:** ‘না’ বলার জন্য দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। সংক্ষেপে ও ভদ্রভাবে বলতে পারেন, ‘দুঃখিত, এই মুহূর্তে কাজটি আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না।’

**নিজেকে প্রশ্ন করুন:** অপরাধবোধ তৈরি হলে ভাবুন, আপনি কি সত্যিই কোনো অন্যায় করেছেন, নাকি অন্য কেউ হতাশ হতে পারেন—শুধু এই আশঙ্কা থেকেই খারাপ লাগছে?

**অন্যের অসন্তুষ্টি মেনে নিন:** সবাই আপনার সিদ্ধান্তে খুশি হবেন না—এটি স্বাভাবিক। অন্য কারও আপত্তি বা হতাশা মানেই আপনি ভুল করেছেন, এমনটা ভাবার কারণ নেই।

**নিজের সীমারেখা নির্ধারণ করুন:** ব্যক্তিগত সময়, পছন্দ ও সামর্থ্যকে গুরুত্ব দিন। প্রয়োজনের অতিরিক্ত দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকুন। কোনো সিদ্ধান্ত জানাতে সময় প্রয়োজন হলে সেটিও স্পষ্ট করে বলুন।

সূএঃসমকাল