রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১ লাখ ৯ হাজার ৯৭১টি উত্তরপত্রের আবেদন জমা পড়েছে। তারমধ্যে সবচেয়ে বেশি ইংরেজি বিষয়ে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান  প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- পরীক্ষার্থীর সংখ্যা এই  ‍মুহূর্তে বলা যাচ্ছে না। সেটি পড়ে জানানো হবে। 

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান  প্রফেসর ড. শামীম আরা চৌধুরী আরও বলেন- শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। ইংরেজিতে ১৭ হাজারের বেশি আবেদন পড়েছে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়। এই বিষয়ে আবেদন পড়েছে ১৪ হাজারের বেশি। 

প্রসঙ্গত, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬ শতাংশ। এ বছর বোর্ডের ৮ জেলার ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬১ হাজার ৮৯৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।