২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩৯ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৬৩৬ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬২৬ জন। অকৃতকার্য হয়েছে ১০ জন। জিপিএ-৫ পেয়েছে ৮২৯ জন।
কলেজের প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ১২৪ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬৯৮ জন। পাসের হার ৯৯ দশমিক ৪৭ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮১ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন। পাসের হার ৯৯ দশমিক ২২ শতাংশ।
অন্যদিকে, মানবিক বিভাগে ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২১ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। পাসের হার ৯৯ দশমিক ১৮ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা। এ সময় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।