ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ জনের নিয়োগ, আবেদন ফি ২২৩ টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতিষ্ঠানটির ছয়টি পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রতিটি পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা।

আবেদনের সময়সূচি

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠান: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

পদসংখ্যা: ৬টি

মোট নিয়োগ: ১৮ জন

চাকরির ধরন: অস্থায়ী

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

বয়সসীমা

৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়োগসংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময় নির্ধারিত মাপ অনুযায়ী ৩০০×৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন সম্পন্ন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এ ফি জমা দিতে হবে। জমা দেওয়া আবেদন ফি অফেরতযোগ্য।

আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ, যোগ্যতা ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।