বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে ২ হাজার জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও।
মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে ২ হাজার প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রকাশ করা হয়েছে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা।
প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তী ধাপে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফলাফল, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত এবং অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন