স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন নাটোরের লালপুর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের কৃতী সন্তান মো. মোকছেদুল মোমিন। স্বাস্থ্যসেবায় তাঁর অবদানকে সম্মান জানিয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন তাঁকে এ সম্মাননায় ভূষিত করেছে।
স্বাস্থ্যসেবার উন্নয়ন, জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
মো. মোকছেদুল মোমিন দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে তাঁর প্রচেষ্টা এ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে স্বীকৃতি পেয়েছে।
তাঁর এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বরং লালপুর উপজেলাসহ পুরো নাটোর জেলার জন্য গর্বের বিষয়। এ সম্মাননা ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁকে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সম্মাননা অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. মোকছেদুল মোমিন মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তাঁর পথচলায় পাশে থাকা পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সহযোগিতাকারী সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এ সম্মাননা তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নিজের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।