নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলে হুদা বাবুল, মাননীয় সংসদ সদস্য, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জনাব মো. আব্দুল হাদী চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক, বদলগাছী উপজেলা বিএনপি। সভায় সভাপতিত্ব করেন জনাব ইমাদ আলী, ছাত্রবিষয়ক সম্পাদক, বদলগাছী।
সভায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, ছাত্রসমাজের বিভিন্ন সমস্যা, শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।