ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য (এমপি) মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আজ তাদের শপথ পড়ানো হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মিষ্টির আসনে এলিজাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশঅষরুধ-ঔধসধহ

মির্জা ফয়সল আমীন শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এবং এলিজা জামান সংরক্ষিত নারী আসনের (মহিলা-২৩) সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং কার্যপ্রণালি বিধির ৫ বিধি অনুযায়ী স্পিকার তাদের শপথ পড়ান। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।