বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কি তৃতীয়বার মা হতে চলেছেন? বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই গুঞ্জন।
গত ২৫ অক্টোবর মুম্বাইয়ে মার্কিন গায়ক কৃষ্ণ দাসের লাইভ কীর্তন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন এই তারকা দম্পতি। তাঁদের সেই উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন করে আলোচনা।
২০১৭ সালে বিয়ে করেন বিরাট-আনুশকা। ২০২১ সালে তাঁদের প্রথম সন্তান ভামিকা এবং ২০২৪ সালে ছেলে অকায়ের জন্ম হয়।
তবে তৃতীয় সন্তান আসার বিষয়ে এখনো আনুশকা বা বিরাট কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনেই সীমাবদ্ধ।